Showing posts with label অনামিকা. Show all posts
Showing posts with label অনামিকা. Show all posts

Saturday, July 11, 2026

অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন

 অনামিকা  বইটি ডাউনলোড করতে/ পড়তে নিচে লেখা বইয়ের নামের উপর ক্লিক করুন এবং বইটি ফ্রি ডাউনলোড করুন- 

 

অনামিকা 

 

মানুষের জীবন মূলত অনুভূতির এক অনন্ত যাত্রা। এই যাত্রাপথে ভালোবাসা, মায়া, স্বপ্ন, অপেক্ষা, প্রাপ্তি, বেদনা, স্মৃতি ও আত্মঅন্বেষণ পরস্পরের সঙ্গে মিশে জীবনের এক বহুরঙা ক্যানভাস নির্মাণ করে। কবিতা সেই ক্যানভাসেরই শব্দরূপ—যেখানে ভাষা শুধু প্রকাশের মাধ্যম নয়, অনুভূতিরও আশ্রয়।

এই কাব্যগ্রন্থের কবিতাগুলো কোনো কল্পলোকের নির্মিত গল্প নয়; বরং জীবনকে গভীরভাবে অনুভব করার আন্তরিক প্রয়াস। কখনো ব্যক্তিগত অনুভূতির আলো-ছায়া, কখনো চারপাশের মানুষের জীবন, কখনো সময়ের নির্মম বাস্তবতা, আবার কখনো ভালোবাসার নীরব অথচ গভীর স্পন্দন— এসবই বিভিন্ন কবিতায় নানা রূপে প্রতিফলিত হয়েছে।

গ্রন্থের প্রতিটি কবিতা স্বতন্ত্র হলেও, অন্তর্নিহিত সুর একটিই—মানুষ এবং তার হৃদয়ের গল্প। ‘ভালোবাসার প্রকাশ’, ‘মায়াবিনী’, ‘তুমি আমার কবিতা’, ‘ভালোবাসার গল্প’, ‘জীবন’, ‘জীবনের স্বপ্ন ও বাস্তবতা’ সহ প্রতিটি কবিতাই পাঠককে অনুভূতির ভিন্ন ভিন্ন স্তরে নিয়ে যাবে। কোথাও প্রেমের কোমলতা, কোথাও বিচ্ছেদের দীর্ঘশ্বাস, কোথাও সময়ের গভীর দর্শন, আবার কোথাও আত্মপরিচয়ের নিরন্তর অনুসন্ধান—এই বহুমাত্রিক অভিজ্ঞতাই কাব্যগ্রন্থটির মূল সুর।

আমি বিশ্বাস করি, কবিতা কেবল অলংকারমণ্ডিত শব্দের সমাহার নয়; এটি মানুষের আত্মার ভাষা। একটি কবিতা তখনই পূর্ণতা পায়, যখন তা পাঠকের নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে মিশে নতুন অর্থ সৃষ্টি করে। সেই বিশ্বাস থেকেই এই কাব্যগ্রন্থ পাঠকের হাতে তুলে দেওয়ার সাহস করেছি।

এই গ্রন্থের প্রতিটি কবিতা পাঠকের হৃদয়ে সামান্য হলেও যদি চিন্তার আলো জ্বালাতে পারে, কোনো বিস্মৃত স্মৃতিকে জাগিয়ে তোলে, কিংবা ভালোবাসা ও জীবনকে নতুন দৃষ্টিতে দেখার অনুপ্রেরণা দেয়—তবেই এই প্রয়াস সার্থক বলে মনে করব।

যাঁরা কবিতার ভেতরে নিজেদের খুঁজে নিতে ভালোবাসেন, অনুভূতির সূক্ষ্মতম কম্পনকে শব্দের মাধ্যমে উপলব্ধি করতে চান, তাঁদের প্রতি এই কাব্যগ্রন্থ সশ্রদ্ধ নিবেদন।

 

মোঃ হেলাল উদ্দিন
শিক্ষক | লেখক | গবেষক

 


 

This summary provides an overview of the poetry collection Onamika by Md. Helal Uddin. Book Overview

  • Title: Onamika
  • Author: Md. Helal Uddin
  • Publisher: Gyanbangla Prokash
  • Publication Date: July, 2026
  • ISBN: 978-984-35-9507-2
  • Price: 200 Taka
Content Summary
  • Dedication: The book is dedicated to the author's wife, Saiyadatusnesa Tania, described as his "manoskanya" (muse) and the inspiration behind the poems.
  • Themes: The collection explores a wide range of human emotions, including love, dreams, anticipation, loss, memories, and self-discovery. The author describes poetry not merely as a collection of decorative words, but as the language of the soul that reflects the joys and realities of life.
  • Structure: The book contains numerous poems, including titles such as "Valobashar Prokash," "Mayabini," "Onamika," "Tumi Amar Kobita," "Jibon," and "Jiboner Swapno O Bastobota".
Author Profile
  • Background: Md. Helal Uddin is a teacher, author, and researcher. Born in 1990 in Bakerganj, Barishal, he holds a master's degree in Political Science from the University of Dhaka and is currently a member of the BCS General Education cadre.
  • Other Works: His previous publications include books on social research methods, the constitution, and various poetry and story collections like Ami Kobi Hote Chai, Madhabilota, Abodho, and Manosi Studio.
  • Vision: He aims to contribute to a knowledge-based society through his writing and hopes to open new horizons of thought for his readers.
 

Friday, November 7, 2025

তুমি আমার কবিতা -- মোঃ হেলাল উদ্দিন

তোমায় দেখেছি গোপনে
দেখেছি যতনে
দেখেছি তোমায় হৃদয়ের
গভীর গাহনে।
কতোদিন ভেবেছি আর নয়
গোপন দেখা
আর নয় দূরে দূরে থাকা
তবু হয়নি তা করা
তুমি যা ভাবো, তুমি যা করো
নেই তো মানা
শুধু বলে যাই হৃদয়ের জমানো কিছু কথা
তোমার নয়নে আমি স্বপন দেখেছি
তোমার বদনে আমি মায়া পেয়েছি
তোমার হাসিতে পেয়েছি সুখের ছোয়া
তুমি নয়তো হেলেন, নয়তো বনলতা
তুমি যে শুধু, শুধুই আমার কবিতা

তুমি আমার কবিতা 
 

Friday, October 3, 2025

ভালোবাসার প্রকাশ -- মোঃ হেলাল উদ্দিন


 কথায় বলে,

সহজ কথা যায়না সহজে বলা।

ঠিক তাই,

আমি তোমাকে ভালোবাসি

তিন শব্দের সহজ ছোট্ট একটি কথা

বলতে গেলে দরকার অনেক ভাবা।

তবু আমরা বলতে চাই

কিন্তু কেমন করে বলবো নেই তা আমার জানা।

তোমরা বলো, কবি আমি 

তাই একটু অগোছালো আমার চলা।

হাতে ফুল গুঁজে তোমার সামনে দাড়িয়ে

বিশ্ব প্রেমিকের মতো যে বলবো

আমি তোমাকে ভালোবাসি

সেই প্রেমিক আমি হতে পারিনি।

দুই চার লাইন লিখে নিজেকে কবি ভাবলেও

এমন প্রেমিক হওয়া আমার জন্য এতো সহজ নয়।

তাই কলমেই আমার ভরসা।

কলমের কালিতে লিখে দিয়ে যাই

আমার মনের গোপন কথা

তুমি যে আমার অনন্ত ভালোবাসা।

----------------------------------

ভালোবাসার প্রকাশ 

-- মোঃ হেলাল উদ্দিন





Friday, August 22, 2025

সুখের তরে -- মোঃ হেলাল উদ্দিন

সবাইকে হাসি-খুশি রাখার দায়িত্ব তোকেই নিতে হবে,
তোর হাসি-খুশিতে কার-বা কি লাভ-ক্ষতি আছে।
জানিস না তোর জন্ম হয়েছে সবাইকে খুশি করতে।
জন্মেই তুই খুশি করেছিলি মা-বাবা, দাদা-দাদী,
নানা-নানী তোর কতো কাছের দূরের স্বজনকে।
তুই কি তা ভুলে গেলি, তোর কি তা মনে পড়েনা।
জন্মের পরপরই তুই কেঁদে উঠলি আর সবাই
হাসিতে ফেটে পড়ল, খুশিতে আত্মহারা হয়ে গেল।
তারপরে যতোই দিন গড়াতে লাগলো তোর
এই খুশি করার দায়দায়িত্ব বাড়তে লাগলো।
মনে পড়ে কি তোর সেদিনের কথা
যেদিন তুই স্কুলের পরীক্ষায় প্রথম হতে পারলি না
সবাই কি মন খারাপই না করেছিলো,
সেদিন কেউ তোর মনের অবস্থা দেখেনি
দেখেছে শুধু তাদের সম্মানের কথা,
তাদের স্বপ্ন পূরনের পথে বাধার কাটা।
এরপর থেকে আর তোকে এমন অবস্থা দেখতে হয়নি,
তুই সবাইকে খুশিই করে যাচ্ছিস
তোর মেধার দ্বারা, তোর শ্রমের দ্বারা,
যখন যেভাবে পারো, যতোটুকু পারো
সবাই তাতে খুশি, সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ।
কিন্তু কেউ কি একবারও জানতে চেয়েছে
তুই কেমন আছিস, তোর কোন প্রয়োজন আছে কিনা?
কিংবা কেমন করে কাটছে তোর সময়
চায়নি তা জানতে আর চাইবেও না।
তুই মুখে বললেও কেউ শোনার সময় পাবে না,
যদি না তাদের তুই খুশি রাখতে পারিস।
সবাইকে খুশি রাখাই যে তোর কাজ।
তুই ভুলে যা তোর সুখের কথা,
তুই মনে করিস না তোর হাসি কান্নার কথা।
তুই যে পৃথিবীতে এসেছিস একা
আবার চলে যাবিও একা।
সেদিন সবাই কাঁদবে, বলবে তোর কথা
তোর দায়িত্ব যে ছিল তাদের সুখে রাখা।
তুই ভুলে যা তোর সব কথা,
তোর দায়িত্ব যে সবাইকে সুখে রাখা।
---------------------------------- 

 সুখের তরে -- মোঃ হেলাল উদ্দিন
     ০৫/০৮/২০১৭

Wednesday, July 30, 2025

মায়াবিনী -- মোঃ হেলাল উদ্দিন

 

 মায়াবিনী
অনেক দিন থেকেই ভাবছি
একটা কবিতা লিখবো, কিন্তু
কবিতার শিরোনাম, পটভূমি যে
খুঁজে পাচ্ছি না।
কেমন করে যে কবিতাটা লিখি
এর সমাধানও মিলছে না।
আচ্ছা, মায়াবিনী
কবিতায় কি শুধুই বাস্তবতা থাকে
না কি মনের কল্পনাও কবিতায় রুপ নেয়,
একবার ভেবে বলবে কি?
কোথায় যেন পড়েছিলাম কবিতাই জীবন
জীবনের নাম-ই কবিতা।
কথাটা কতোটুকু সত্য জানি না
জানতে চাইও না।
আমি জানি, আমার মনের ভাবনাই কবিতা
তা কারো জীবনের সাথে মিলে যেতে পারে
আবার মিলে যেতে নাও পারে এই পৃথিবীর
কোন ধরনের বাস্তবতার সাথে।


মায়াবিনী
আমি আশাবাদী মানুষ
আশাই আমাকে বাঁচিয়ে রেখেছে
পথ চলতে সাহায্য করছে নতুন পথে,
তবু মাঝে মাঝে হতাশার চাদর
আশার পথকে অবরুদ্ধ করতে চাচ্ছে,
আমাকে সামনে আগাতে বাধা দিচ্ছে,
আমি হতাশায় হাবুডুবু খাচ্ছি।
তবু আমি হারতে রাজি না।


মায়াবিনী
হার মানা নামের শব্দ আমার কাছে নাই
কবিতা আমি লিখবোই
শিরোনামহীন কবিতা, পটভূমিহীন কবিতা
তবু জীবনকে থামিয়ে রাখবো না
রাখতে পারবো না, রাখা সম্ভাবও না।
জীবন চলছে, পৃথিবী চলছে
সবকিছুই যেমন আছে, তেমনই থাকবে
বা পাল্টে যাবে অনেক কিছুই।
ভাঙ্গা গড়ার এই পৃথিবীর বুকে
আসবে যাবে এইতো নিয়ম
এই নিয়মের মাঝেই আমি রচনা করব
আমার জীবন।

মায়াবিনী 

-- মোঃ হেলাল উদ্দিন

১০/০৮/২০১৭

Thursday, July 17, 2025

সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন

 

সারা বিশ্বে চলছে সবুজের আকাল,
গাছপালা কেটে সব করছে দালান।

বাড়ছে মানুষ, বাড়ছে বাসের স্থান,
কমছে গাছপালা, কমছে সবুজের দখল।

এমন করে চলতে থাকলে আর কিছু কাল,
পৃথিবী হয়ে যাবে বসবাস অযোগ্য স্থান।

তাই এখনই বন্ধ করি উজাড় করা গাছপালা বন,
পৃথিবীকে ফিরিয়ে দেই আবার সেই সবুজের দখল।


 সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন
১২/১১/২০১৭ ইং

Tuesday, June 17, 2025

জীবনের গল্প -- মোঃ হেলাল উদ্দিন

দশমাস দশদিন গর্ভে ধারন করে মা
নিয়ে এলো এই পৃথিবীর আলোতে
জন্মেই কেঁদেছিলাম হেসেছিল সবে
সবার মুখে হাসি এনেছিল কান্নাতে।
দিনে দিনে বাড়ছে সময় কমছে জীবন
এই জীবনে করতে হবে কতো অসাধন
জীবন যুদ্ধে টিকে আছে থাকবে বেঁচে
তবুও কি সব অসাধন হবে জীবনে সাধন।
কত ঘাত-প্রতিঘাত সইতে হয় প্রতিদিনে
শুধু একটি বার তাকিয়ে তাদের মুখপানে
যাদের জন্য এই পৃথিবী দেখা নয়ন জুড়ে
তাদের মতো একদিন হতে হবে নিরবে।
তারা ছিল যাবে চলে দেখে সফলতা
কেউবা নিচ্ছে বিদায় না দেখেই সুখে থাকা
এইতো জীবন এইতো মোদের পথ চলা
এরই জন্য দিনে-রাতে মোদের সাধনা।
মোদের দেখে খুশি তারা দুঃখও কভু থাকে
সুখ-দুঃখ এই নিয়ে ভাবনা সারাটা জীবনে
কভু সফল ব্যর্থ কভু কেউ কারো খোঁজ রাখে
এমনি থাকে মোদের ছোট এই জীবনের গল্পে।
জীবনের গল্প নয়তো অতি অল্প
সুখ-দুঃখ সফল-ব্যর্থ এই নিয়ে চলে
জানিনা কি আছে এই মোদের ভালে
তবু করে যায় সাধন না হইতে অধম।
মনে থাকুক মনে রাখুক এই সাধনা
এক জীবনের গল্প অতি অল্প না।

জীবনের গল্প

 -- মোঃ হেলাল উদ্দিন

Friday, April 25, 2025

বৈশাখী মেঘ -- মোঃ হেলাল উদ্দিন


বৈশাখী মেঘের কাছে আমি কি চাইব

কি দিতে পারবে সে আমাকে

সে কি ফিরিয়ে দিতে পারবে

আমার মনের মানুষকে।।

যে হারিয়ে গেছে কোন এক

কাল বৈশাখীর ঝড়ে।।

সে কি ফিরিয়ে দিতে পারবে

আমার স্মৃতিময় মধুর দিনগুলো

যেই দিনগুলো ছিল শুধুই আনন্দের।।

সেই সুখময় দিনগুলো

হারানো প্রিয়জনকেই

বৈশাখী মেঘের কাছে আমার চাওয়া।।

----------------------
        27/04/2016

Friday, April 18, 2025

বোরকা পড়া মেয়ে -- মোঃ হেলাল উদ্দিন

ওগো বোরকা পড়া মেয়ে
নাম কি তোমার যাও আমায় বলে।
তোমার নামটি জানা হয়নি আমার
আমি পাইনি খুঁজে তোমার মনের কিনার
কেমন করে তোমায় বলো খুঁজবো আবার।
ওগো বোরকা পড়া মেয়ে
তোমার চোখের দিকে চেয়ে
আমি পড়েছি তোমার প্রেমে।
তুমি এসো কাছে ভালোবেসে মোরে
তোমায় পেলে ধন্য হবে জীবন অবশেষে
তুমি আমার মনের মাঝে আশা জাগালে
আমি তোমায় ভালোবেসে রাখবো হৃদয়ে।
 
বোরকা পড়া মেয়ে

Monday, April 14, 2025

ভালোবাসার গল্প -- মোঃ হেলাল উদ্দিন

বৃষ্টিভেজা এক দুপুরবেলা

তোমার আমার প্রথম দেখা

এরপর ভালো লাগা ভালোবাসা

দুইটি মনের মিলন হওয়া

তাইতো স্বপ্ন দেখে দু'টি মন

কবে হবে মধুর মিলন

পাশাপাশি থাকবে সারাক্ষণ

এই ভেবে কাটে ক্ষণ

জানি একদিন হবেই

দু'জনার স্বপ্ন পূরণ।।

 

ভালোবাসার গল্প 

-- মোঃ হেলাল উদ্দিন

Wednesday, February 12, 2025

হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন

আমি যদি শিল্পী হতাম
আঁকতাম তোমার ছবি
লিখতাম তোমায় নিয়ে কবিতা
আমি হতাম যদি কবি।

বানাতাম তোমার মূর্তি
ভাস্কর হতাম যদি
সোনায় সোনায় ভরিয়ে দিতাম
আমি হতাম যদি ধনী।

আমি অতি সাধারণ
আমার আছে ভালোবাসার মন
দিতে পারবো ভালোবাসা অফুরন।

তাতে কি তুমি হবে সুখী
ভরবে কি তোমার মন
তাতে কি পূর্ণ হবে তোমার জীবন।
 
হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন 

Wednesday, December 4, 2024

পার্থক্য -- মোঃ হেলাল উদ্দিন

তুমি একটি কবিতা, যার কবি আমি নই

তোমার মাঝে হাজার শব্দ খেলা করে

কিন্তু সেই খেলার সাথী আমি নই

তোমার মাঝে ছন্দ আছে, আছে আনন্দ

আমি সেই আনন্দের ভাগি হতে পারি নই

তোমার মাঝে অফুরান ভালোবাসা আছে

শুধু আমার ছুয়ে দেখার সাহস নেই

তোমার মাঝে প্রেম আছে, বিরহ আছে

আমি শুধু বিরহে পুড়তেই পারি, প্রেমে নেই

তোমার একটা পৃথিবী আছে, এখানেই মিল

আমারও একটা পৃথিবী আছে

তবু পার্থক্য বিরাজমান

তোমার পৃথিবীতে আমি নেই।।

 

পার্থক্য 
-- মোঃ হেলাল উদ্দিন

Friday, November 15, 2024

শীত সকালের রোদে -- মোঃ হেলাল উদ্দিন

 

"সকালের হিম শীতে

সোনালী রোদের মিষ্টি আলোতে

তুমি আমি দু'জনে

চলো যাই হারিয়ে অজানাতে।"

কিংবা

"এমনই এক রোদেলা শীতের সকালে

তোমার হাতে হাত রেখে

ইচ্ছে করে হারিয়ে যেতে

দূর অজানাতে।"

 

শীত সকালের রোদে 

৩১।১২।২০১৬ 

Thursday, December 7, 2023

অনামিকা-০২ -- মোঃ হেলাল উদ্দিন

অনামিকা,
তোমার জন্য রেখেছি জমা
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা
তোমার জন্য করছি এই আমি অপেক্ষা।
তোমার জন্য হৃদয়ে আছে আমার মায়া
তোমাকে পাবার জন্য আমার এই অপেক্ষা
তোমার জন্য আমার এইতো বেঁচে থাকা।
অনামিকা,
তোমার জন্য আমার স্বপ্ন চোখে দেখা
তোমার জন্য আমার মনে আসে ভাবনা
তোমার জন্য আমার সকল কবিতা লেখা।
তোমার জন্য হয় আমার সোনালী সকাল দেখা
তোমার জন্য ক্লান্ত দুপুর উদাস বিকেল বেলা
তোমার জন্য রাত্রি নিশি আমার জেগে থাকা।।
 
অনামিকা-০২ 

অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন

 

অনামিকা
কি নাম দিব তোমার
অণিমা, তনিমা কিংবা
থাকুক না অনামিকা
নাম দিয়ে কি-বা হবে
তুমি যে তোমার তুলনা।।


অনামিকা
তুমি জানোনা
তোমায় দেখার পর
আমার মনের মাঝে সৃষ্টি হলো
অজানা এক ভালো লাগা
যে ভালো লাগার নেই কোন সীমানা।।


অনামিকা
তোমার ডাগর চোখের চাহনি দেখে
মনে হয় তুমিই জীবনানন্দের বনলতা
তোমার চোখে কাজল নেই জানি
তবুও দেখে মনে হয় বিধাতা নিজ হাতে
কাজল দিয়ে সাজিয়েছে দু'চোখ তোমার।।


অনামিকা
তোমার বাঁশির মতো নাক
নাকের ডগায় এক বিন্দু ঘাম
তোমায় করেছে অনন্যা
তাইতো তুমি হলে
অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা।।


অনামিকা
তোমার গোলাপ ফোটা দু'টি ঠোট
ঠোটের কোণে এক চিলতে মিষ্টি হাসি
দেখে বার বার ইচ্ছে করে
তোমার প্রেমে নিজেকে করি বিলীন
হয়ে থাকি সারা জীবন তোমার প্রেম ভিখারী।।


অনামিকা
তোমার মেঘ কালো কেশের
মৃদু বাতাসে হালকা উড়োউড়ি
শ্রাবস্তীর কারুকাজকেও হার মানায়
মনে হয় বাধা পড়ে থাকি জীবনের তরে
চুলের বেনীর বাধনে তোমায় ভালোবেসে।।


অনামিকা
তোমার উপমার কোন শেষ হবে না
তোমার লতার মতো দেহখানা
সুউচ্চ বক্ষ ঢেউ খেলানো বাহু
হাটার তালে তালে তৈরি হওয়া ছন্দ
দেখে মনের মাঝে সৃষ্টি হয় দ্বন্দ্ব।।


অনামিকা
কে তুমি? কি তোমার নাম
এসব না হয় নাইবা জানলাম
শুধু জেনে নিলাম
তুমি বিধাতার সৃষ্টি অম্লান
তুমি আমার ভালোবাসার নাম।।


অনামিকা
হয়তো তোমার সাথে আবার দেখা হবে
নয়তো আর কখনো হবে না দেখা
তাই বলে ভেবোনা তুমি থাকবে অদেখা
তুমি আছো, তুমি থাকবে
আমার চোখের মাঝে হৃদয়ের ভাঁজে।।


অনামিকা
তুমি থাকবে, আমার ভালোবাসা হয়ে
আমার জীবনের তরে, আমায় ভালোবেসে।।

 অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন
 

Monday, September 25, 2023

ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই -- মোঃ হেলাল উদ্দিন

ভালোবাসা মানে সংগ্রাম

ভালোবাসা মানে পথ চলা অবিরাম

ভালোবাসা মানে হার-জিত

ভালোবাসা মানে খোশ-ভীত

ভালোবাসা মানে পাগলা ঘোড়া

ভালোবাসা মানে বাধায় জোড়া

ভালোবাসা যে ভারী বিষাদ

ভালোবাসায় আর কি সাধ

ভালোবাসা মানে শুধু লড়াই

ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই।।

 

 ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই 

-- মোঃ হেলাল উদ্দিন

Monday, January 23, 2023

প্রেমাঙ্গ ভাবনা -- মোঃ হেলাল উদ্দিন

 

ঐ নয়নে পড়ে যখন নয়ন

দিশে হারায় মন তখন।

ঐ ঠোঁটে দেখে যখন কাঁপন

হৃদয়ে ঢেউ জাগে তখন।

ঐ বুকে যখন ঢেউ ভাঙ্গে

ধমনী তখন জাগিয়া উঠে।

দেখা হয়নি নিতম্ব এখনও

জানা যায়নি কি তাহার ধরন।

দেখা হয়নি ভগ্নাঙ্কুরে ভাঙ্গন

তাতেই লোহিতকণা করে কেমন।

তুমি কি ধরা দিবে প্রেমে

জড়িয়ে নিবে মোরে দেহে।

প্রেমের মিলন হৃদয়ে হলে

দেহের মিলনে স্বর্গ রচিবে।

তোমার উদ্যানে হাওয়া বহিলো

আমার হৃদয়ে কামনা জাগিলো।

সেই কামনার নোনা জলে

তোমারে পুড়িতে চাই অনলে।

তুমি এসে মিশে যাও প্রাণে

রচি স্বর্গের সুখ এ ভুবনে।।

 প্রেমাঙ্গ ভাবনা 

-- মোঃ হেলাল উদ্দিন

Sunday, July 17, 2022

ভালোবাসার গভীরতা -- মোঃ হেলাল উদ্দিন

আচ্ছা আমি মারা গেলে,
তোমার সাথে ঝগড়া করবে কে?
মাঝে মাঝে ঝগড়া করাও তো দরকার,
তা না হলে ভালোবাসা কি গভীর হয়?
ভালো না হয় তোমায় একটি কমই বাসি,
তাই বলে কি তোমায় ভুলে থাকতে পারি?
তুমি কি আমায় জানোনা, আমাকে চিননা
আমার ভালোবাসা কেমন বুঝনা?

আজ তোমার কাছে শুধু প্রশ্নই করবো,
উত্তর তোমাকে দিতেই হবে প্রিয়তমা।

আচ্ছা তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে,
যদি আমি পরপারে চলে যাই একা করে?
এখনতো এক পলকের জন্যেও দূরে থাকতে পারো না।
তখন কেমন করে থাকবে একলা ঘরে,
আমার স্মৃতি কি তোমায় কাঁদাবে না?
নাকি ভুলেই যাবে যে আমি ছিলাম তোমার সাথে,
তোমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্পর্শে,
প্রতিক্ষণে তোমার সাথে, তোমার পাশে।

বলো কি উত্তর দিতে চাও আমার প্রশ্নের?
আমি কান পেতে আছি তোমার উত্তরের।

ধরে নিলাম এখন তুমি আমায় ভালোবাস না,
আমার প্রতি তোমার আস্থা বিশ্বাস কিছুই নেই,
কিন্তু আমি কি একথা মেনে নিবো?
ভাবলে কি করে প্রিয়তমা, এমন কথা।
যদি ভাবতে পারো, উত্তর দিতে পারো,
আমি চলে যাবো, চিরতরে পরপারে,
অনন্ত আকাশের পানে চেয়ে দেখবে,
আমি কিভাবে আছি তোমায় ছেড়ে অন্ধকারে।

আচ্ছা আমি মরে গেলে তুমি কি খুশি?
নাকি কাঁদবে নিরবে নিভৃতে ভালোবেসে,
আমার খুব জানতে ইচ্ছে করে।

ভালোবাসার গভীরতা -- মোঃ হেলাল উদ্দিন

Tuesday, June 14, 2022

সময়ের গহ্বর -- মোঃ হেলাল উদ্দিন

জরাজীর্ণ পরিপূর্ণ পূন্যপাপের পরে
বছর ঘুরে আসছে আবার নতুন বছর দ্বারে
অপেক্ষা মাত্র একটি রাত্র বরণ করিতে তারে।
কেউ কষছে হিসাব কি পেলাম এ বছরে
কেউবা ভাবছে বসে হারিয়েছি কতো আহারে
এইতো জীবনের হিসাব মেনে নিতে হবে সহজে।
পেয়েছি বন্ধু স্বজন করেছি কতো আপন দূরে
এই জীবনে হিসেব রাখি কতো কি গোপনে
সবই ফাঁকি যায় যে সময় চলে নিরবে।
রাত্রি শেষে সূর্য উঠে সন্ধ্যা নামে দিন শেষে
অনেক পাওয়ার মাঝে কতো না পাওয়া থাকে
কেউ কি কখনো তার হিসেব রাখে মনেতে।
দিন যায় বছর আসে জীবনের দিন কমে
বছর বাড়তে গিয়ে জীবনের বয়স যায় চলে
তবু আমরা বড় হই চাই বড় আরো বড় হতে।
পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে এসে
দেখি সবই ফাঁকি যা পেয়েছি এই ভুবনে
ছেড়ে যাবো সুন্দর পৃথিবী শূণ্য হাত করে।
তবু আসুক নতুন সময় নব নব সব ভাগ্যে
সবার জীবন হোক পূর্ণ মনের চাওয়া পেয়ে
নব বর্ষের আগমনে এই কামনা সবার তরে।
 

সময়ের গহ্বর -- মোঃ হেলাল উদ্দিন
৩০.১২.২০১৭
 

Saturday, March 5, 2022

মায়া -- মোঃ হেলাল উদ্দিন

 

নীলদিগন্তে সন্ধ্যা ঘনিয়েছে 

নদীর জলে তার ছায়া, 

আমি দাঁড়িয়ে অপলক চোখে 

চোখের সামনে তার মায়া।

 

 যে মায়ায় পড়ে আমি

ভালোবেসে যাই তোমাকে,

কখনো আমায় যেওনা ছেড়ে 

রেখো বেঁধে তোমার হৃদয় পিঞ্জরে।

 

মায়া -- মোঃ হেলাল উদ্দিন