Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Wednesday, March 11, 2026

বৃষ্টিভেজা দিনে -- মোঃ হেলাল উদ্দিন

 

আজ আকাশের মন খারাপ

নইলে রাঙা প্রভাতেই কেন এতো জল

মেঘ মাতাল আকাশ ভেঙ্গে

বৃষ্টির জলধারা আকাশের কান্না হলেও

আমাকে মনে করিয়ে দেয় তোমার কথা।

বৃষ্টিভেজা বাতাসে খুঁজে পাই

তোমার ভেজা চুলের পাগল করা ঘ্রাণ

এমন বৃষ্টিমুখর ক্ষণে 

তোমাকে বুকের মাঝে পেতে ইচ্ছে করে।

বৃষ্টি পদ্ম পাতার সাথে যেমন খেলা করে

ইচ্ছে করে তেমনি জলজ খেলা করি তুমি আমি

বৃষ্টির রিমঝিম শব্দের মতই 

তোমার চুড়ির শব্দ কানে বাজুক

তোমার উত্তপ্ত নিঃশ্বাস দূর করে দিক

বৃষ্টিভেজা শীতল বাতাস

পরিতৃপ্ত করুক অবাধ্য মনের গোপন ইচ্ছা।

খোলা চুলে লাল টিপে শাড়ির আচঁলে বক্ষ জড়িয়ে

তুমি চলে এসো আমার কাছে।

এমন ইচ্ছের ক্ষণে কেন তুমি দূরে?

তুমি চলে এসো

চলে এসো আমার বক্ষ পিঞ্জরে

আমার ভালোবাসার ছোট ঘরে।।

 

বৃষ্টিভেজা দিনে 

-- মোঃ হেলাল উদ্দিন



গোলাপ ফুল -- মোঃ হেলাল উদ্দিন


আচ্ছা, প্রেম নিবেদন করতে কি
শুধুই লাল গোলাপের প্রয়োজন?
গোলাপী, হলুদ কিংবা সাদা গোলাপে
প্রেম নিবেদন কি প্রেম হয় না?
সে যাই হোক, গোলাপ কিন্তু গোলাপ ই।
রং বর্ণ যাই হোক কাজ কিন্তু একই।
গোলাপের ঘ্রাণে আমরা সবাই আকৃষ্ট হই,
সবাই গোলাপ কে পছন্দ করি ভালোবাসি,
তবে কেন বলা হয়
লাল গোলাপ প্রেমের প্রতীক,
শত্রুতায় নাকি কালো গোলাপ,
বন্ধুত্বে দরকার গোলাপ গোলাপী,
নীল গোলাপে বেদনা বোঝায়,
পবিত্রতায় সাদা গোলাপ ই।
গোলাপ ফুল তুমি ভারী সুন্দর,
তুমি তুলনাহীন,
তাই সবখানে তে, সব রঙে তে
তাই তুমি অমলিন।

গোলাপ ফুল -- মোঃ হেলাল উদ্দিন
২৩/০২/২০১৭

মনের মানুষ -- মোঃ হেলাল উদ্দিন


 

তুমি আমার মনের মানুষ
তুমি আপন জন
তাইতো তোমায় মনে মনে
ভাবি সারাক্ষণ।।
হঠাৎ করে কাছে এলে
ভালোবেসে বুকে নিলে
দু'চোখ ভরে স্বপ্ন দিলে
রঙিন হলো আমার এ জীবন।।
এমনি করে কাছে থেকো
ভালোবেসে পাশে রেখো
মনের মানুষ করে তোমার
সারাটা জীবন।।

মনের মানুষ -- মোঃ হেলাল উদ্দিন

 


জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন

 


 এই পৃথিবীতে আছে সবুজের সমারোহ
আছে সর্বত্র অন্ধকার অহরহ।
আমরা দেখি সুন্দর, দেখি না অন্ধকার
দেখতে চাইনা জীবনের চারিধার।
এই পৃথিবীতে আছে কাশফুলের নরম ছোয়া
আছে কন্টকময় অনেক বিছানা।
আমরা চাই কোমলতা, চাইনা কঠোরতা
আমরা চাই জীবনটা আলোয় ভরা।

আমরা দেখি জীবনের একপক্ষ
দেখিনা অন্যপক্ষে কি আছে লেখা।
জীবন সেতো নয় সর্বত্র সমরেখা
জীবনতো এক জটিল বক্ররেখা।
এই জীবনে নেইতো সরলতার জয়
কুটিলতাই করে দেয় অনেককে পরাজয়।

জীবন এমনই হয়, সে বুঝা বড় দায়
তবু হোক এই জীবনের সর্বত্র জয়।

জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন
-----------------
১৯/১১/২০১৭

অধরা ভালোবাসা -- মোঃ হেলাল উদ্দিন

 ______

ভালোবাস!

সত্যিই কি অধরা?

না কি শুধুই আমার কাছেই

চির অধরা।

_________

তারে ধরতে গেলে

যায় না ধরা,

কাছে যেতেই অনেক বাধা

এই কি তবে ভালোবাসা।

_______

ভালোবাসা

সত্যিই কি থেকে যাবে

আজও অধরা।

____________

©মোঃ হেলাল উদ্দিন®

 ০৫/০৪/২০১৬

ভালোবাসার নীল নকশা -- মোঃ হেলাল উদ্দিন

 ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি
এ কথা হাজার বার বলা যায় মুখে,
কিন্তু ভালোবাসার প্রকাশ?
ভালোবাসি মুখে বললেই হয়ে যায় না।
ভালোবাসা কার্যে প্রকাশ পায়।
তোমাকে ছাড়া বাঁচতে পারবো না,
তুমি আমার দিন রাত, জীবন, কতো কিছু
কিন্তু? তোমার উপর ভরসা রাখি না।,
তোমাকে বিশ্বাস করতে পারি না,
এরই নাম কি তবে ভালোবাসা?
জানিনা, এখন জানতে ইচ্ছেও করে না।
কারণ, আমার কাছে ভালোবাসা মানে
শৃঙ্খলে আবদ্ধ, বাকরুদ্ধ জীবনের নাম না।
ভালোবাসায় বিশ্বাস থাকার দরকার
বিশ্বাসের মর্যাদা দেয়া দরকার,
ভালোবাসায় স্বাধীনতা থাকা দরকার।
খাঁচায় বদ্ধ করে পাখি পোষার নাম ভালোবাসা না।
খাঁচার বাইরে রেখে ধরে রাখতে পারাটাই ভালোবাসা।
ভালোবাসলে পাখি কখনো উড়ে যায় না,
সে ঘুরে ফিরে তার কাছেই আসে।
কারণ সেই ভালোবাসা অন্য কোথাও পায় না।
ভালোবাসা এমনই হতে হয়,
ভালোবাসা তৈরি হয়, ভালবাসা সৃষ্টি করতে হয়।
ভালোবাসলে বিশ্বাস করতে হয়।
ভালোবাসা হারায় না, হারাতে পারে না।

ভালোবাসার নীল নকশা 

-- মোঃ হেলাল উদ্দিন

কবিতা আমার ভালো লাগেনা -- মোঃ হেলাল উদ্দিন

প্রেমিকা :- কতোবার বলেছি কবিতা শুনতে পড়তে
আমার ভালো লাগেনা তবু কেন এই কবিতা?

কবি -: কবিতা সেতো কল্পনা বাস্তবতার নিরিক্ষে দেখা
তাই কি তোমার ভালো লাগেনা এই কবিতার কথা?

প্রেমিকা :- জানিনা আমি জানতেও চাইনা কেন এমন হয়
তবু কেন তুমি কবিতা লিখে যাও অযথাই?

কবি -: কি করবো বলো আমার সময় যে কাটেনা
এই গদবাধা বন্দি জীবনে এই শান্তি যে চাই?

প্রেমিকা :- তাই বলে শুধু কবিতায় শান্তির দেখা
আর কি কিছুই করার তোমার নাই?
এই যে দেখ কতো জন কতো কিছু করে
কেউ ক্যারাম, ভলিবল কেউবা ব্যাটমিন্টন খেলে,
আবার দেখ কেউ শুধু পড়ে আর পড়ে
কেউবা কাউকে নিয়ে ঘুরে আর ঘুরে
তোমার কি তেমন কিছুই করার নাই?

কবি -: আছে রে ভাই আছে সব কিছুই করতে পারি
নেইতো মানা তাতে, তাই বলে কি তা করতে হবে?

প্রেমিকা :- বুঝেছি বুঝেছি নিজেকে ভাবতে চাও এক কবি
তাই কবিতা লিখে করো সবাইকে মহা বিরক্তি?

কবি -: কবিতা তোমার ভালো লাগেনা এই কথা মানি
তবু থামবেনা আমার এই অযথা বকবকানি।

প্রেমিকা :- কবিতা আমার ভালো লাগেনা বলছি আবার আমি।
___________________________

 

কবিতা আমার ভালো লাগেনা 

২৯.১২.২০১৭

Friday, November 7, 2025

তুমি আমার কবিতা -- মোঃ হেলাল উদ্দিন

তোমায় দেখেছি গোপনে
দেখেছি যতনে
দেখেছি তোমায় হৃদয়ের
গভীর গাহনে।
কতোদিন ভেবেছি আর নয়
গোপন দেখা
আর নয় দূরে দূরে থাকা
তবু হয়নি তা করা
তুমি যা ভাবো, তুমি যা করো
নেই তো মানা
শুধু বলে যাই হৃদয়ের জমানো কিছু কথা
তোমার নয়নে আমি স্বপন দেখেছি
তোমার বদনে আমি মায়া পেয়েছি
তোমার হাসিতে পেয়েছি সুখের ছোয়া
তুমি নয়তো হেলেন, নয়তো বনলতা
তুমি যে শুধু, শুধুই আমার কবিতা

তুমি আমার কবিতা 
 

Friday, October 3, 2025

ভালোবাসার প্রকাশ -- মোঃ হেলাল উদ্দিন


 কথায় বলে,

সহজ কথা যায়না সহজে বলা।

ঠিক তাই,

আমি তোমাকে ভালোবাসি

তিন শব্দের সহজ ছোট্ট একটি কথা

বলতে গেলে দরকার অনেক ভাবা।

তবু আমরা বলতে চাই

কিন্তু কেমন করে বলবো নেই তা আমার জানা।

তোমরা বলো, কবি আমি 

তাই একটু অগোছালো আমার চলা।

হাতে ফুল গুঁজে তোমার সামনে দাড়িয়ে

বিশ্ব প্রেমিকের মতো যে বলবো

আমি তোমাকে ভালোবাসি

সেই প্রেমিক আমি হতে পারিনি।

দুই চার লাইন লিখে নিজেকে কবি ভাবলেও

এমন প্রেমিক হওয়া আমার জন্য এতো সহজ নয়।

তাই কলমেই আমার ভরসা।

কলমের কালিতে লিখে দিয়ে যাই

আমার মনের গোপন কথা

তুমি যে আমার অনন্ত ভালোবাসা।

----------------------------------

ভালোবাসার প্রকাশ 

-- মোঃ হেলাল উদ্দিন

Friday, September 5, 2025

তুমি আছো কোথায়? -- মোঃ হেলাল উদ্দিন



 পিপাসিত শুকনো হৃদয়ের জমিন

চাতকের মতো চেয়ে থাকে অন্তহীন। 

সুদূর পরাহত দৃষ্টির সীমানায়

মন শুধু তোমাকে খুঁজে বেড়ায়।

তুমি আছো কোথায়? 

সকালে সোনালী রোদের ছায়ায় 

শেষ বিকালে গোধূলির মায়ায়

তোমার ছবি এ চোখে ঘুরে বেড়ায়।

তুমি আছো কোথায়?

নিশিতে জোসনার জলে ভিজে

মন শুধু তোমায় খুঁজে ফিরে।

স্বপ্নের ভেলায় চলে হৃদয়ের আশা

যদি হয়ে যায় তোমার সাথে দেখা

বলবে খুলে হৃদয়ের জমানো কথা।

দিন শেষে রাত গিয়ে 

চলে আসে নতুর আরেক ভোর

আসোনা তুমি এ হৃদয়ে মোর।

মন তাই বলে যায়, 

তুমি আছো কোথায়?

মেটাতে হৃদয়ের তৃষ্ণা উত্তর খুঁজে একা,

তুমি আছো, তুমি থাকবে  হৃদয়ের মাঝে গাঁথা

তুমি যে আমার এ হৃদয়ের অনন্ত ভালোবাসা।

 

তুমি আছো কোথায়? 

-- মোঃ হেলাল উদ্দিন

Friday, August 22, 2025

সুখের তরে -- মোঃ হেলাল উদ্দিন

সবাইকে হাসি-খুশি রাখার দায়িত্ব তোকেই নিতে হবে,
তোর হাসি-খুশিতে কার-বা কি লাভ-ক্ষতি আছে।
জানিস না তোর জন্ম হয়েছে সবাইকে খুশি করতে।
জন্মেই তুই খুশি করেছিলি মা-বাবা, দাদা-দাদী,
নানা-নানী তোর কতো কাছের দূরের স্বজনকে।
তুই কি তা ভুলে গেলি, তোর কি তা মনে পড়েনা।
জন্মের পরপরই তুই কেঁদে উঠলি আর সবাই
হাসিতে ফেটে পড়ল, খুশিতে আত্মহারা হয়ে গেল।
তারপরে যতোই দিন গড়াতে লাগলো তোর
এই খুশি করার দায়দায়িত্ব বাড়তে লাগলো।
মনে পড়ে কি তোর সেদিনের কথা
যেদিন তুই স্কুলের পরীক্ষায় প্রথম হতে পারলি না
সবাই কি মন খারাপই না করেছিলো,
সেদিন কেউ তোর মনের অবস্থা দেখেনি
দেখেছে শুধু তাদের সম্মানের কথা,
তাদের স্বপ্ন পূরনের পথে বাধার কাটা।
এরপর থেকে আর তোকে এমন অবস্থা দেখতে হয়নি,
তুই সবাইকে খুশিই করে যাচ্ছিস
তোর মেধার দ্বারা, তোর শ্রমের দ্বারা,
যখন যেভাবে পারো, যতোটুকু পারো
সবাই তাতে খুশি, সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ।
কিন্তু কেউ কি একবারও জানতে চেয়েছে
তুই কেমন আছিস, তোর কোন প্রয়োজন আছে কিনা?
কিংবা কেমন করে কাটছে তোর সময়
চায়নি তা জানতে আর চাইবেও না।
তুই মুখে বললেও কেউ শোনার সময় পাবে না,
যদি না তাদের তুই খুশি রাখতে পারিস।
সবাইকে খুশি রাখাই যে তোর কাজ।
তুই ভুলে যা তোর সুখের কথা,
তুই মনে করিস না তোর হাসি কান্নার কথা।
তুই যে পৃথিবীতে এসেছিস একা
আবার চলে যাবিও একা।
সেদিন সবাই কাঁদবে, বলবে তোর কথা
তোর দায়িত্ব যে ছিল তাদের সুখে রাখা।
তুই ভুলে যা তোর সব কথা,
তোর দায়িত্ব যে সবাইকে সুখে রাখা।
---------------------------------- 

 সুখের তরে -- মোঃ হেলাল উদ্দিন
     ০৫/০৮/২০১৭

Wednesday, July 30, 2025

মায়াবিনী -- মোঃ হেলাল উদ্দিন

 

 মায়াবিনী
অনেক দিন থেকেই ভাবছি
একটা কবিতা লিখবো, কিন্তু
কবিতার শিরোনাম, পটভূমি যে
খুঁজে পাচ্ছি না।
কেমন করে যে কবিতাটা লিখি
এর সমাধানও মিলছে না।
আচ্ছা, মায়াবিনী
কবিতায় কি শুধুই বাস্তবতা থাকে
না কি মনের কল্পনাও কবিতায় রুপ নেয়,
একবার ভেবে বলবে কি?
কোথায় যেন পড়েছিলাম কবিতাই জীবন
জীবনের নাম-ই কবিতা।
কথাটা কতোটুকু সত্য জানি না
জানতে চাইও না।
আমি জানি, আমার মনের ভাবনাই কবিতা
তা কারো জীবনের সাথে মিলে যেতে পারে
আবার মিলে যেতে নাও পারে এই পৃথিবীর
কোন ধরনের বাস্তবতার সাথে।


মায়াবিনী
আমি আশাবাদী মানুষ
আশাই আমাকে বাঁচিয়ে রেখেছে
পথ চলতে সাহায্য করছে নতুন পথে,
তবু মাঝে মাঝে হতাশার চাদর
আশার পথকে অবরুদ্ধ করতে চাচ্ছে,
আমাকে সামনে আগাতে বাধা দিচ্ছে,
আমি হতাশায় হাবুডুবু খাচ্ছি।
তবু আমি হারতে রাজি না।


মায়াবিনী
হার মানা নামের শব্দ আমার কাছে নাই
কবিতা আমি লিখবোই
শিরোনামহীন কবিতা, পটভূমিহীন কবিতা
তবু জীবনকে থামিয়ে রাখবো না
রাখতে পারবো না, রাখা সম্ভাবও না।
জীবন চলছে, পৃথিবী চলছে
সবকিছুই যেমন আছে, তেমনই থাকবে
বা পাল্টে যাবে অনেক কিছুই।
ভাঙ্গা গড়ার এই পৃথিবীর বুকে
আসবে যাবে এইতো নিয়ম
এই নিয়মের মাঝেই আমি রচনা করব
আমার জীবন।

মায়াবিনী 

-- মোঃ হেলাল উদ্দিন

১০/০৮/২০১৭

Thursday, July 17, 2025

সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন

 

সারা বিশ্বে চলছে সবুজের আকাল,
গাছপালা কেটে সব করছে দালান।

বাড়ছে মানুষ, বাড়ছে বাসের স্থান,
কমছে গাছপালা, কমছে সবুজের দখল।

এমন করে চলতে থাকলে আর কিছু কাল,
পৃথিবী হয়ে যাবে বসবাস অযোগ্য স্থান।

তাই এখনই বন্ধ করি উজাড় করা গাছপালা বন,
পৃথিবীকে ফিরিয়ে দেই আবার সেই সবুজের দখল।


 সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন
১২/১১/২০১৭ ইং

Tuesday, June 17, 2025

জোসনা রাতে -- মোঃ হেলাল উদ্দিন

 



চলো
এই জোসনা রাতে
হাত রেখে তোমার হাতে
হেঁটে চলি অজানার পথে
নতুন স্বপ্নের সন্ধান পেতে
তুমি আমি দু'জনে।।
 
চলো
এই জোসনা রাতে
মাঝ নদীতে নৌকায় বসে
জোসনার আলোয় ভিজে
মাথা রেখে তোমার কোলে
সুখের স্বপ্নটা বুনি দু'জনে।।
 
চলো
এই জোসনা রাতে
ভিজি জোসনার আলোতে
স্বপ্ন কুড়াই এক অজানা সুখেতে
কাটাই প্রহর জোসনায় ভিজে
ভালোবেসে তুমি আমি দু'জনে।।
জোসনা রাতে -- মোঃ হেলাল উদ্দিন
♥♥♥♥♥
18.10.2016

নিরব রাত্রির কাব্য -- মোঃ হেলাল উদ্দিন

 


 চারিদিকে অন্ধকার

একা আমি বদ্ধ ঘর

নিরব নিশিথে

জেগে উঠে হাহাকার

তৃঞ্চা জাগে হৃদয়ে

ভালোবাসা খোঁজে মিলনের

তৃঞ্চার্ত হৃদয় পায় না খুঁজে তারে

মধ্য রাত্রির পরে

মাটির দেহ নিরব হলে

জেগে উঠে রক্ত কণিকা

টগবগিয়ে দৌঁড়ে বেড়ায়

নরম সবুজ তৃণের সন্ধানে

নরম ঘাসের ঘ্রাণ

আরো পাগল করে দেয়

ইচ্ছে করে চিবিয়ে নিতে

শেষ রসটুকো পর্যন্ত।

 

নিরব রাত্রির কাব্য -- মোঃ হেলাল উদ্দিন

জীবনের গল্প -- মোঃ হেলাল উদ্দিন

দশমাস দশদিন গর্ভে ধারন করে মা
নিয়ে এলো এই পৃথিবীর আলোতে
জন্মেই কেঁদেছিলাম হেসেছিল সবে
সবার মুখে হাসি এনেছিল কান্নাতে।
দিনে দিনে বাড়ছে সময় কমছে জীবন
এই জীবনে করতে হবে কতো অসাধন
জীবন যুদ্ধে টিকে আছে থাকবে বেঁচে
তবুও কি সব অসাধন হবে জীবনে সাধন।
কত ঘাত-প্রতিঘাত সইতে হয় প্রতিদিনে
শুধু একটি বার তাকিয়ে তাদের মুখপানে
যাদের জন্য এই পৃথিবী দেখা নয়ন জুড়ে
তাদের মতো একদিন হতে হবে নিরবে।
তারা ছিল যাবে চলে দেখে সফলতা
কেউবা নিচ্ছে বিদায় না দেখেই সুখে থাকা
এইতো জীবন এইতো মোদের পথ চলা
এরই জন্য দিনে-রাতে মোদের সাধনা।
মোদের দেখে খুশি তারা দুঃখও কভু থাকে
সুখ-দুঃখ এই নিয়ে ভাবনা সারাটা জীবনে
কভু সফল ব্যর্থ কভু কেউ কারো খোঁজ রাখে
এমনি থাকে মোদের ছোট এই জীবনের গল্পে।
জীবনের গল্প নয়তো অতি অল্প
সুখ-দুঃখ সফল-ব্যর্থ এই নিয়ে চলে
জানিনা কি আছে এই মোদের ভালে
তবু করে যায় সাধন না হইতে অধম।
মনে থাকুক মনে রাখুক এই সাধনা
এক জীবনের গল্প অতি অল্প না।

জীবনের গল্প

 -- মোঃ হেলাল উদ্দিন

Thursday, May 29, 2025

আমি কবি হতে চাই -- মোঃ হেলাল উদ্দিন

বহু দিনের শখ ছিল
একদিন আমি কবি হবো
তোমাকে আমার কবিতা বানাবো।
বহু দিনের শখ আমার
আমি কবি হবো
তুমি আমার কবিতা হবে।
আজো আমার শখ আছে
আমি কবি হবো
কিন্তু তোমাকে কি করে বানাবো কবিতা।
আমার যে কবিতা বানানোর ছন্দ নাই
আমার যে কবিতা লেখার ভাষা নাই
আমার যে সাহিত্য জ্ঞান নাই।
নাই, নাই, নাই
আমার কোন কিছুই নাই
আমার আমি বলতে কিছুই নাই।
কি করে তোমায় কবিতা বানাই
কি করে তোমায় ছন্দ দেই
কি করে তোমায় সাহিত্য রসে ডোবাই।
এতো কিছু নাই-এর মাঝেও
তোমাকেই আমার কবিতা বানাতে চাই
তোমাকে আমি আমার মতো করে সাজাতে চাই।
জানি আমার চাওয়া পূর্ণতার জন্য
আমাকে ছন্দ শিখতে হবে
আমাকে ভাষা জ্ঞান ঠিক করতে হবে
আমাকে সব সাহিত্য রসে ভেজাতে হবে।
জানি না আমি তা পারব কি-না
তবুও আমার শখটা পূর্ণ করতে চাই।
আমি চাই, সত্যি আমি চাই
তুমি, তুমিই আমার কবিতা হবে।
আমি আমার মনের মাধুরী দিয়ে
সেই কবিতায় ছন্দ দিব
ভাষা জ্ঞান যাই থাকুক না কেন
তোমায় নিয়েই সাহিত্য রসের সৃষ্টি করবো।
তুমি শুধু আমার পাশে থাকো
আমাকে তৈরি করতে সাহায্য করো
আমি কথা দিচ্ছি, হ্যাঁ আমি কথা দিচ্ছি
আমার বহু দিনের শখটা পূর্ণ করবো।
শুধু তুমি একটি বার আমার কবিতা হও
শুধু একটু ধৈর্য ধরো, শুধু একটু সময় দাও।
আমি তো আর রাতারাতি সব পারবো না
আমাকে একটু সময় দাও
আমি কবিতায় ছন্দ আনবো
ভাষা জ্ঞান বাড়িয়ে তুলবো
সাহিত্য রসের সৃষ্টি করবো।
আমি কবি হতে চাই
তোমাকে কবিতা বানাতে চাই।
আমার বহু দিনের শখ
আমি পূর্ণ করতে চাই
আমি কবি হতে চাই।।

 

 

আমি কবি হতে চাই 

-- মোঃ হেলাল উদ্দিন

হৃদয়ের আঁকুতি -- মোঃ হেলাল উদ্দিন

 তোমার জন্য হবো আমি কবি

তোমায় নিয়ে আঁকবো জলছবি

তোমার চোখের মায়ায় হারাই সবই।

তোমার নয়নে তাকিয়ে ভাবি

কি করে করবো তোমায় রানী

তুমি যে বিধাতার অপার সৃষ্টি।

যতো দেখি তোমায় মনের আয়নায়

প্রেমে পরে যাই তোমার গোপন ইশারায়

তুমি কি ভালোবাসেবে নিবে হৃদয়ের আঙ্গিনায়।

 

হৃদয়ের আঁকুতি 

-- মোঃ হেলাল উদ্দিন 

২১/০৪/২০২২

Friday, April 25, 2025

বৈশাখী মেঘ -- মোঃ হেলাল উদ্দিন


বৈশাখী মেঘের কাছে আমি কি চাইব

কি দিতে পারবে সে আমাকে

সে কি ফিরিয়ে দিতে পারবে

আমার মনের মানুষকে।।

যে হারিয়ে গেছে কোন এক

কাল বৈশাখীর ঝড়ে।।

সে কি ফিরিয়ে দিতে পারবে

আমার স্মৃতিময় মধুর দিনগুলো

যেই দিনগুলো ছিল শুধুই আনন্দের।।

সেই সুখময় দিনগুলো

হারানো প্রিয়জনকেই

বৈশাখী মেঘের কাছে আমার চাওয়া।।

----------------------
        27/04/2016

Friday, April 18, 2025

বোরকা পড়া মেয়ে -- মোঃ হেলাল উদ্দিন

ওগো বোরকা পড়া মেয়ে
নাম কি তোমার যাও আমায় বলে।
তোমার নামটি জানা হয়নি আমার
আমি পাইনি খুঁজে তোমার মনের কিনার
কেমন করে তোমায় বলো খুঁজবো আবার।
ওগো বোরকা পড়া মেয়ে
তোমার চোখের দিকে চেয়ে
আমি পড়েছি তোমার প্রেমে।
তুমি এসো কাছে ভালোবেসে মোরে
তোমায় পেলে ধন্য হবে জীবন অবশেষে
তুমি আমার মনের মাঝে আশা জাগালে
আমি তোমায় ভালোবেসে রাখবো হৃদয়ে।
 
বোরকা পড়া মেয়ে