Wednesday, February 12, 2025

হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন

আমি যদি শিল্পী হতাম
আঁকতাম তোমার ছবি
লিখতাম তোমায় নিয়ে কবিতা
আমি হতাম যদি কবি।

বানাতাম তোমার মূর্তি
ভাস্কর হতাম যদি
সোনায় সোনায় ভরিয়ে দিতাম
আমি হতাম যদি ধনী।

আমি অতি সাধারণ
আমার আছে ভালোবাসার মন
দিতে পারবো ভালোবাসা অফুরন।

তাতে কি তুমি হবে সুখী
ভরবে কি তোমার মন
তাতে কি পূর্ণ হবে তোমার জীবন।
 
হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন 

Saturday, February 8, 2025

দেখা অদেখা -- মোঃ হেলাল উদ্দিন

তোমার সাথে শেষ কবে দেখা হয়েছিল

প্রায় ভুলতে বসে ছিলাম।

আজ আবার দেখে মনে হলো

হ্যাঁ এইতো সেদিনই দেখা হয়েছিল।

তুমি ঠিক আগের মতোই আছো

যেমন দেখেছি তোমায় প্রথম বার।

তোমায় এমন করেই দেখতে চাই

শেষবার পর্যন্ত জীবনে আমার।

_________
______
দেখা অদেখা 
04/06/2016