Tuesday, December 13, 2022

কল্প ছবি -- মোঃ হেলাল উদ্দিন


এলো চুল খোঁপায় ফুল
অপলক তোমার দৃষ্টি
কপালে টিপ নাকে নথ
ঠোঁটে তোমার হাসি মিষ্টি।।

কালো শাড়ি হলুদ পাড়
আঙুলের ভাঁজ যেন কারুকাজ।।

তোমার ঐ চোখ ডাকে কারে
মুখের হাসি কি কথা যেন বলে
আমি বুঝিনা পড়িতে পারিনা
শুধু ভেবে মরি কি আমার হলে।।

তোমার স্পর্শে সবুজেরা কথা বলে
আমি ব্যাকুল হয়ে চেয়ে থাকি তোমার পানে।।

তুমি কি ছবি নাকি বনলতা
ছন্দ দিব তুমি যদি হও মোর কবিতা।।

কল্প ছবি 

-- মোঃ হেলাল উদ্দিন

২০.০৬.২০১৯

Saturday, December 3, 2022

মাধবীলতা-০১ -- মোঃ হেলাল উদ্দিন

 

    মাধবীলতা
সময় বড়ই বেরসিক
কোন কিছুই বুঝতে চায় না সে
না বুঝে ভালোবাসা না বুঝে মনের কথা
না বুঝে কারো দুঃখ-ব্যাথা কিংবা মনের জ্বালা।

    মাধবীলতা
সময়ের নেই কোন রোমান্টিকতা
নেই কোন দয়া-মায়া, আনন্দ-বেদনা
না জানে ভালোবাসতে না জানে কাছে রাখতে
না পারে দুঃখ-বেদনা মুছতে না পারে হাসিতে রাখতে।

    মাধবীলতা
সময়ের নেই কোন চিন্তা-চেতনা
নেই কোন আনন্দ-বেদনা হাসি-কান্না
নেই কোন দুঃখ-ব্যাথা কিংবা অশ্রু-কান্না
সময় বুঝে শুধু অবাধ গতিতে তার নিজের ছুটে চলা।

    মাধবীলতা
এটাই কি সময়ের খেলা
এটাই কি নিয়মের বাধনে বাধা
এই মেনেই কি আমাদের জীবনের চলা।

    মাধবীলতা
সময় কেন বুঝে না ভালোবাসা
কেন দিতে চায় না কাছে থাকার অাশা
কেন দেয় না সুখে থাকার অনন্ত প্রত্যাশা।

    মাধবীলতা

আমি উত্তর খুঁজে পাই না
কোন কিছুই খুঁজে পাই না তার কাছে।

    মাধবীলতা
তবু কৃতজ্ঞতা তার কাছে
যেটুকু দিয়ে সে আমাকে অল্পতে।

    মাধবীলতা
এ ক'টা দিন এভাবেই যাক না।

    মাধবীলতা
এভাবেই হোক ক'দিন  আমাদের ভালো থাকা।

সময় বেশি দিন মোদের সাথে এভাবে করো না।

 

 মাধবীলতা-০১  

-- মোঃ হেলাল উদ্দিন

মাধবীলতা-০২ -- মোঃ হেলাল উদ্দিন


আজ রাতেও আর ঘুম হলো না
কি যে করি, ঠিক বুঝে উঠতে পারছি না
আমার রাতগুলো যে কেন এমন হয়
কেন যে স্বপ্নগুলো বারবার উকিঁ ঝুঁকি দেয়
মনতো সে কথা বুঝতে পারে না।
মাধবীলতা, তুমি একবার বলোনো
বলো একবার সত্যি করে আমার কানে কানে
ভালোবাস কি তুমি আমায় আগের মতো করে?
তোমার ভালোবাসার জন্য আমার এই বেঁচে থাকা
তোমায় কাছে রাখার জন্য আমার এই সাধনা।
মাধবীলতা, তোমায় ভেবে আমার এই রাত জাগা
তোমায় দেখে দেখে আমার এই সকাল হওয়া
তোমায় দূরে রেখে, পারিনা আমি ঘুমাতে
তাইতো রাত শেষে ভোরের আলোয় খুঁজি তোমাকে
তুমি থেকো না দূরে দূরে, ভালোবেসে এই আমাকে।
মাধবীলতা, ঘুম যে আমার হলো না।

 মাধবীলতা-০২  

-- মোঃ হেলাল উদ্দিন

মাধবীলতা-০৩ -- মোঃ হেলাল উদ্দিন

 

মাধবীলতা
অনেক বেশি মনে পড়ে তোমার কথা
এই রাত, এই চাঁদ আর অপূর্ব আলোকসজ্জা
সকালের হালকা কুয়াশা, বিকালের স্নিগ্ধতা
সারা দিনের আলো ছায়ার লুকোচুরি খেলা
কিছুই আমার ভালো লাগেনা তোমাকে ছাড়া।

    মাধবীলতা
তোমার সাথে ফাঁকে ফাঁকেই হয় কথা
তা নিয়ে এখানে চলে কতো যে রটনা
সে কথা তুমিতো আর জানতে পারো না
সে যাই হোক তা নিয়ে একটুও ভাবিনা
তুমি যে আমার শুধুই আমার মাধবীলতা।

    মাধবীলতা
তোমাকে ছাড়া একা একা এই ঘোরাফেরা
তাতে যে আমার সময় ভালো কাটে না
কি দেখবো প্রকৃতির সৌন্দর্যের খেলা
আর কি-বা দেখবো নিয়ন লাইটের মেলা
তুমি ছাড়া এসব কিছুই যে হেলা-ফেলা।

    মাধবীলতা
বেহুলার বাসর ঘর দেখতে যাবার কথা
সাথে শুনতে যেতে হবে চরের জীবন গাঁথা
যেখানে আছে আনন্দ আর বেদনারা মাখা
যে কথা হাজার বছর ধরে মুখে মুখে শোনা
ভালো কি লাগে এসব দেখা তোমাকে ছাড়া।

    মাধবীলতা
তুমি ছাড়া আমি যে একা একা
ইচ্ছে করে তোমায় নিয়ে এসব দেখা
তাইতো দূরত্ব ভুলে মনে মনে তোমায় রাখা
আর আমার এই শান্ত নিবির পথ চলা
ওগো আমার মনের মাধবীলতা।

 মাধবীলতা-০৩ 

মাধবীলতা-০৪ -- মোঃ হেলাল উদ্দিন

  মাধবীলতা
বলেছিলাম তোমায় নিয়ে
আজ রাতে চাঁদ দেখবো।
কিন্তু তুমি আসলে না
দেখলে না আজকে চাঁদটা।


    মাধবীলতা
তুমি কি জানোনা
আজ ফাগুনের পূর্ণিমা রাত।
যৌবন দীপ্ত ভরা পূর্ণিমা আজ।
এমন রাত কি বারবার ফিরে আসে?
জানি আমার কাছে  তুমিই চাঁদ,
তুমিই ভরা পূর্ণিমার রাত আমার কাছে।
তবুও না বলে পারিনা,
তাই তোমাকে বলেছিলাম,
আজ রাতে তোমাকে নিয়ে চাঁদ দেখবো,
সারা রাত ছাদে বসে গল্প বলে কাটিয়ে দেব।
কিন্তু তুমি?
তুমি আমার ডাকে সাড়া দিলে না।
তুমি আমার সাথে আসলে না।


    মাধবীলতা
এমন ফাগুনের ভরা পূর্ণিমা,
আর অবাক করা চাঁদের আলো,
তুমি ছাড়া বৃথাই গেলো।


মাধবীলতা
চাঁদ ডুবে যায়, পৃথিবী ঘুমায়,
তুমিও ঘুমের দেশে নিবির শান্তিতে।
আর আমি?
আমি জেগে আছি, না শুধু জেগেই নেই,
একা একা চাঁদ আর চাঁদের আলোয় বসে আছি।
বসে আছি তোমার আসার অপেক্ষায়।
তুমি আসবে, আমার পাশে বসবে,
দু'জনে চাঁদের আলোয় অবগাহন করবো,
এই আশায় বসে আছি, বসে থাকবো,
চাঁদ ডুবে যাবে, পৃথিবী ঘুমাবে,
তবু আমি জেগে থাকবো,
জেগে থাকবো শুধু তোমার আশার অপেক্ষায়।


    মাধবীলতা
শুধু তোমার প্রতিক্ষায়।

 মাধবীলতা-০৪ 

-- মোঃ হেলাল উদ্দিন

মাধবীলতা-০৫ -- মোঃ হেলাল উদ্দিন

মাধবীলতা
লাগছে খুব একা একা
চারিদিকে এতো লোক
তবু আমারর পাশ ফাঁকা
বিরাজমান শুধু তোমার শূণ্যতা

মাধবীলতা
তুমি ছাড়া সব কিছুই বৃথা
মাঝনদীতে মৃদু বাতাস
মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ
কোথাও তারার দেখা
তুমি ছাড়া এগুলো ভালো লাগেনা

মাধবীলতা
এমন রাত তুমিহীনা
ঘুম যে আমার আসেনা
তুমি পাশে নেই মন যে মানেনা
কেন যে তোমায় পাশে পাই না
মন যে সেই কথা বুঝেনা

মাধবীলতা
তুমি ছাড়া এই রাত বৃথা
তুমি ছাড়া এই চাঁদ এই পথ
লাগে আমার শুধু একা একা
ওগো মাধবীলতা।


 মাধবীলতা-০৫ 
-- মোঃ হেলাল উদ্দিন

১০/০৯/২০১৭